হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে শঙ্কর রোজারিও (২৫) নামের একজন মারা গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ওই ক্যানটিনের কর্মচারী ছিলেন।

গতকাল বুধবার দুপুরে ওই বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছিলেন। তাঁরা হলেন বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা নাজমুল আলম খান (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২), বদরুল হায়দার (৫০) এবং ক্যানটিন কর্মচারী মো. আমির (২৫), কাওছার (৩০), শঙ্কর রোজারিও (২৫) ও আল আমিন (৪৫)।

শঙ্কর রোজারিওর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, শঙ্করের শরীরের ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল। সঙ্গে শ্বাসনালি দগ্ধ হয়েছিল। এ ঘটনায় ছয়জনকে গতকাল ছুটি দেওয়া হয়েছিল। বর্তমানে নাজমুল ১৩ শতাংশ, সুপ্রভাত ঘোষ ১২ শতাংশ, আল আমিন ২২ শতাংশ, মো. আমির ৮০ শতাংশ ও কাওছার ৫৯ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন।

বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, ক্যানটিনে দুপুরে খেতে গিয়েছিলেন তাঁরা। তখন কিচেনের ভেতরে বিস্ফোরণ হয়। এতে ক্যানটিন বয়সহ ১২ জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। রান্না শেষে কেউ একজন গ্যাসের চুলা চালু করে রেখেছিলেন। এরপর ম্যাচ জ্বালাতেই বিস্ফোরণে আগুন ধরে যায়।

মৃত শঙ্করের ভাই দুলাল রোজারিও জানান, তাঁদের বাড়ি নাটোরের বড়াইগ্রামের চিটাগুড়ি দিয়ারপাড়া গ্রামে। বাবার নাম জোসেফ গোমেজ রোজারিও। শঙ্কর সোনারগাঁয়ে থাকতেন এবং ক্যানটিনে কাজ করতেন।

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

‘গ্যাস সিলিন্ডারে লিকেজ’ থেকে জেরা মেঘনাঘাটে আগুন

নারায়ণগঞ্জে বাসায় বিস্ফোরণ: বাবা ও তিন সন্তানের মৃত্যু, মায়ের অবস্থাও আশঙ্কাজনক

সোনারগাঁয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ভূমি কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জে বাসায় বিস্ফোরণ: বাবা ও মেয়ের পর এবার ছেলের মৃত্যু

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় একজন নিহত

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে বাবার পর মেয়ের মৃত্যু

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’

লেকে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, আহত ১৫