হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বুড়িগঙ্গায় জাহাজে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জে ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজ এমভি মনপুরায় বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন কামাল হোসেন (৩৩) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে তিনজনের মৃত্যু হলো। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। 

কামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, ‘কামালের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’ 

এর আগে বুধবার দুপুরে বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী এমভি মনপুরা জাহাজে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার দিন উদ্ধার করা হয় খোকন নামে একজনের লাশ। আর শুক্রবার রাতে উদ্ধার হয় ফখরুদ্দিন নামে অপরজনের মরদেহ। 

কামালের শ্যালিকা সাথী আক্তার আজকের জানান, কামালের বাড়ি ভোলার মনপুরা উপজেলায়। এমভি মনপুরা নামে ওই জাহাজটির শ্রমিক ছিলেন তিনি। বিস্ফোরণে তাঁর শরীর ঝলসে গেলে, স্থানীয়রা ওই দিনই তাঁকে ঢাকায় নিয়ে আসে। 

সংশ্লিষ্টজন সূত্রে জানা যায়, জাহাজে থাকা পাঁচজনের মধ্যে বাঁকের ও বাবুল মোল্লা নামে দুজন স্টাফ বেঁচে যান। আগুনে দগ্ধ হন কামাল। আর ওই দিনই উদ্ধার করা হয় খোকন নামে একজনের মরদেহ। আর শুক্রবার রাতে নদীতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ফখরুদ্দিন নামে অপরজনের মরদেহ।

ঘুষের টাকা ফেরত দিয়ে ভুক্তভোগীকে মিথ্যা সাক্ষ্য দিতে হুমকি, এএসআই অবরুদ্ধ

রূপগঞ্জে জামদানি ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা, যাত্রীর চাপ নেই

ঈদযাত্রা: গাড়ির বাড়তি চাপ থাকলেও ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখী যাত্রীর চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে চলছে তিন চাকার যান, মোবাইলে ব্যস্ত পুলিশ

ঈদযাত্রা: ভোগান্তি এড়াতে আগেভাগেই শহর ছাড়ছে মানুষ

সোনারগাঁয়ে মার্স ফিড কোম্পানির বিরুদ্ধে কৃষকের জমিতে জোরপূর্বক বালু ভরাটের অভিযোগ

নারায়ণগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলার অভিযোগ

যুদ্ধের কারণে প্রবাসী শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: নুরুল হক নুর