হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে কাভার্ড ভ্যানের চাপায় মাঈন উদ্দিন নামের এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৭টার দিকে কাঁচপুর সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাঈন উদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরিস্বর গ্রামের জাকির হোসেনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান সেতুর ওপরে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে যায়। এ সময় পেছনে থাকা একটি অটোরিকশাকে চাপা দিলে মাঈন উদ্দিন নামের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন চালকসহ এক যাত্রী। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যান। গাড়িটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোনারগাঁয়ে মার্স ফিড কোম্পানির বিরুদ্ধে কৃষকের জমিতে জোরপূর্বক বালু ভরাটের অভিযোগ

নারায়ণগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলার অভিযোগ

যুদ্ধের কারণে প্রবাসী শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: নুরুল হক নুর

নারায়ণগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনতাই করা পিস্তলটি উদ্ধার, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে দায়িত্বরত পুলিশ সদস্যের পিস্তল ছিনতাই

ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

ত্বকী হত্যার ১৩ বছর, আদালতে আজও জমা পড়েনি অভিযোগপত্র

সোনারগাঁয়ে জামিনে এসে হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা, লুটপাটের পর অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর