হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে বাবার পর মেয়ের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় বাবা মীর কালামের (৩৫) পর মৃত্যু হয়েছে মেয়ে কথারও (৪)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সন্ধ্যায় শিশুটি মারা গেছে। এর আগে গত সোমবার মারা যান শিশুটির বাবা মীর কালাম।

ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে গত রোববার সকাল ৭টার দিকে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। দগ্ধরা হলেন সবজি বিক্রেতা মীর কালাম (৩৫), তাঁর স্ত্রী সায়মা (৩২), তাঁদের ছেলে মুন্না (১২), দুই মেয়ে কথা (৪) ও মুন্নি (৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিশু কথা মারা গেছে। তার শ্বাসনালিসহ শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে সায়মা, মুন্না ও মুন্নি চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে সায়মার শরীরের ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ ও মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা খুবই আশঙ্কাজনক।

গত রোববারের ওই বিস্ফোরণের পর দগ্ধ পাঁচজনকে হাসপাতালে নেওয়া প্রতিবেশী মো. হাসান জানান, সকাল ৭টার দিকে ওই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন গিয়ে দেখেন, ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে তাদের পাঁচজনকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নেওয়া হয় বার্ন ইনস্টিটিউটে। তিনি জানান, ধারণা করা হচ্ছে বাসার গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলের বালুকদিয়ে গ্রামে।

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই: রেলমন্ত্রী

নারায়ণগঞ্জে তোশকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নের পর গুঁড়িয়ে দেওয়া হলো দুই চুন কারখানা

ফতুল্লায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, চাপাতি-ছুরি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে আ.লীগের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

হামলায় ম্যাজিস্ট্রেট আহতের ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার