হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে চোর সন্দেহে যুবককে গণপিটুনি, ১০ দিন পর হাসপাতালে মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে আহত করার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মো. ফারুক (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে গতকাল রোববার রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেলে স্থানীয় ললাটি এলাকার আমিনুল ভেন্ডার ও তাঁর ভাগনে অমিত হাসানসহ কয়েকজন ফারুককে বাসা থেকে ডেকে ললাটি জনতা বাজারে নিয়ে যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অপবাদ দিয়ে তাঁকে আটকে রেখে মারধর করা হয়।

পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। ঢাকায় ময়নাতদন্ত শেষে গতকাল রোববার রাতে মরদেহ ললাটিতে নেওয়া হয়।

এ ঘটনায় ফারুকের মা ওহেদা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। পুলিশ ইতিমধ্যে এ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

নিহতের মা ওহেদা বেগম বলেন, তাঁর ছেলেকে বাজারের মধ্যে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। আইন হাতে তুলে নিয়ে যারা তাঁকে মারধর করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

লরির ট্যাংকি পরীক্ষা করতে গিয়ে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল হেলপারের

ত্বকী হত্যার বিচার দাবিতে আলোক প্রজ্বালন

নারায়ণগঞ্জ এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন বিএনপির সাবেক এমপির মেয়ে

ফতুল্লায় নির্মাণাধীন ফ্লাইওভার থেকে কংক্রিট পড়ে ইজিবাইকচালক আহত

মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, ১৫ দিনের কারাদণ্ড

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা হাবিব

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ

বাবার কাছে মাদকের টাকা না পেয়ে বসতঘর জ্বালিয়ে দিলেন যুবক