হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আটক মাইনুল ইসলাম পাভেল। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের এক সহযোগীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ফতুল্লা থানার শাসনগাঁও এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়।

আটক সহযোগীর নাম মাইনুল ইসলাম পাভেল (৩৪)। তিনি শাসনগাঁও এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে।

পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পাভেল পরিচিত। অভিযোগ রয়েছে, বিগত সরকারের শাসনামলে তিনি আজমেরী ওসমানের ছত্রচ্ছায়ায় বিসিক শিল্পাঞ্চলসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, পাভেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাঁর বিরুদ্ধে আগের কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা অস্ত্রের উৎস ও এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না সেসব বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

রূপগঞ্জে জামদানি ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা, যাত্রীর চাপ নেই

ঈদযাত্রা: গাড়ির বাড়তি চাপ থাকলেও ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখী যাত্রীর চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে চলছে তিন চাকার যান, মোবাইলে ব্যস্ত পুলিশ

ঈদযাত্রা: ভোগান্তি এড়াতে আগেভাগেই শহর ছাড়ছে মানুষ

সোনারগাঁয়ে মার্স ফিড কোম্পানির বিরুদ্ধে কৃষকের জমিতে জোরপূর্বক বালু ভরাটের অভিযোগ

নারায়ণগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলার অভিযোগ

যুদ্ধের কারণে প্রবাসী শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: নুরুল হক নুর

নারায়ণগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনতাই করা পিস্তলটি উদ্ধার, গ্রেপ্তার ১