হোম > সারা দেশ > নওগাঁ

দাফনের ৪ মাস পর আন্দোলনে নিহত রায়হানের লাশ উত্তোলন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

কবর থেকে রায়হানের লাশ তোলা হয়। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত রায়হানের (২৪) লাশ ময়নাতদন্তের জন্য দাফনের চার মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ রোববার রবিবার দুপুরে পানিশাইল কবরস্থানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের উপস্থিতিতে লাশ তোলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, আদালতের নির্দেশে রায়হানের লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় লাশ দাফন করা হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রায়হান মাথায় গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরদিন ২১ জুলাই পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

রায়হানের বাবা মামুন সরদার ১১ অক্টোবর গাজীপুরের গাছা থানায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৭ জন এবং অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

লাশ উত্তোলনের সময় মামলার তদন্তকারী কর্মকর্তা লেবু মিয়া, নিয়ামতপুর থানার পুলিশ, ইউনিয়ন পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: নওগাঁয় রাশেদ প্রধান

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের

নওগাঁয় গভীর রাতে জানালা ভেঙে বৃদ্ধার ঘরে চুরি

নওগাঁ থেকে রাজশাহীতে সরানোর সময় ১২০ বস্তা সার জব্দ

শিয়াল দেখে বাবার কাছে ছুটছিল শিশু, পাওয়ার টিলারের নিচে পড়ে মৃত্যু

নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

নিয়ামতপুরে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

তালাকপ্রাপ্ত নারীকে বিয়েতে পরিবারের অসম্মতি, কিশোরের আত্মহত্যা