হোম > সারা দেশ > নওগাঁ

প্লাটিনাম কয়েনের নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

­­­নওগাঁ প্রতিনিধি

গ্রেপ্তার চার ব্যক্তি। ছবি: সংগৃহীত

নওগাঁয় ভুয়া প্লাটিনাম কয়েন বিক্রয় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি পুলিশ)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ভুয়া প্লাটিনাম কয়েন উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল। এর আগে গতকাল বৃহস্পতিবার সারা দিন জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজধানীর মোহাম্মদপুর থানাধীন আজিজ মহল্লা এলাকার খলিল মিয়ার ছেলে মো. উজ্জ্বল (৪৭), ঝালকাঠি জেলার নলছিটি থানার দপদপিয়া এলাকার সেলিম খানের ছেলে আল মামুন (৪৭), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাহমুদপুর এলাকার ওসমান গনির ছেলে দেলোয়ার (৪৮) এবং নওগাঁ সদর থানার দাসকান্দি এলাকার আব্দুস সোবাহানের ছেলে আবু সাঈদ (৩৪)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দুজন ভুক্তভোগী জানান একদল প্রতারক দুটি মূল্যবান কয়েন প্রলোভন দেখিয়ে তাঁদের কাছে বিক্রি করতে চায়। এই প্রতারক চক্র ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন তারিখে মোটা অঙ্কের কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগীদের কাছে আজ কয়েনগুলো হস্তান্তরের কথা ছিল। কিন্তু তারা দেব দেব করে দিচ্ছিল না। প্রতারক চক্র ভুক্তভোগীদের নওগাঁ শহরের বিভিন্ন স্থানে যেতে বলে। ভুক্তভোগীরা সেখানে গেলে তাদের পান না। পরবর্তীকালে আরও কয়েক লাখ টাকা দাবি করে এবং টাকা আজকে দিলে কয়েনগুলো তাঁদের কাছে হস্তান্তর করবে বলে জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি সন্দেহজনক হলে জেলা গোয়েন্দা পুলিশকে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। পরে শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় হোটেল ফারিয়াল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে এক ব্যক্তির কাছে মূল্যবান প্লাটিনাম কয়েন সংরক্ষিত আছে বলে জানান। তাঁদের দেওয়া তথ্যে শহরের আরেকটি হোটেলে অভিযান চালিয়ে এ চক্রের মূল হোতা আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। আবু সাঈদের দেওয়া তথ্য তাঁর নিজ বাড়ি থেকে দুটি ভুয়া প্লাটিনাম কয়েন উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

রাণীনগরে ধানখেতে ছড়িয়ে পড়ছে পাতা ঝলসানো রোগ, ওষুধ ছিটিয়েও মিলছে না রেহাই

ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, মোটরসাইকেলচালক গ্রেপ্তার

ধামইরহাটে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ

স্টেডিয়াম নির্মাণে অনিয়ম ও ধীর গতির অভিযোগ

মান্দায় স্টেডিয়াম নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

বদলগাছীতে সড়কের পাশে ভ্যানচালকের মরদেহ

সড়কে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক গ্রেপ্তার

নওগাঁয় এমপির বাড়িতে নিয়ে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন