হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: 

নওগাঁর মান্দায় ধানখেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার পাকুড়িয়া বধ্যভূমির পাশে মাঠের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে লাশটি পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। পরে পুলিশে খবর দেওয়া হয়। লাশের গায়ে হাফ চেক শার্ট ও পরনে চেক লুঙ্গি ছিল। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এখন পর্যন্ত লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

পূর্ববিরোধে আগাছানাশক ছিটিয়ে ৭ কৃষকের ধান নষ্টের অভিযোগ

মান্দায় মাদক, অস্ত্র ও নগদ টাকাসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজন আটক

কানের দুল ও সম্পদের লোভে বোনকে হত্যা, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫

বিদায়ের সুর আর রক্তিম সিঁদুর খেলায় মাতোয়ারা নওগাঁর নারীরা

নওগাঁর মান্দা: হাটবাজারের উন্নয়নের লাখ লাখ টাকা নয়ছয়

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: নওগাঁয় রাশেদ প্রধান

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের