হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের জিঐল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, জিঐল গ্রামের জাহেদুল ইসলামের মেয়ে জান্নাতুল (৩) ও প্রতিবেশী আনোয়ারুল হকের মেয়ে মাইশা (৪)।

স্থানীয় বাসিন্দা মোসাদ্দেক হোসেন বলেন, নিহত দুই শিশু প্রায় সমবয়সী। প্রতিদিন একই সঙ্গে খেলাধুলা করত। আজ শনিবার সকাল থেকে তারা একসঙ্গে ছিল। দুপুরের দিকে হঠাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্দেহের বশে বাড়ির পাশে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী আজকের পত্রিকাকে বলেন, খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: নওগাঁয় রাশেদ প্রধান

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের

নওগাঁয় গভীর রাতে জানালা ভেঙে বৃদ্ধার ঘরে চুরি

নওগাঁ থেকে রাজশাহীতে সরানোর সময় ১২০ বস্তা সার জব্দ

শিয়াল দেখে বাবার কাছে ছুটছিল শিশু, পাওয়ার টিলারের নিচে পড়ে মৃত্যু

নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

নিয়ামতপুরে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

তালাকপ্রাপ্ত নারীকে বিয়েতে পরিবারের অসম্মতি, কিশোরের আত্মহত্যা