হোম > সারা দেশ > নওগাঁ

আত্রাইয়ে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আহসানগঞ্জ ইউপি সদস্য ঘোষপাড়া গ্রামের আবুল কাশেম খামারুর ছেলে সামছুর রহমান লিচু, খোলাপাড়া গ্রামের রফাতুল্লার ছেলে আকবর আলী এবং বড় শিমলা গ্রামের বাবলুর ছেলে সাইদুল ইসলাম। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আকবর আলী চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। এ ছাড়া ইউপি সদস্য সামছুর রহমান লিচু ও সাইদুল ইসলামের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তবে কী সংক্রান্ত মামলার পরোয়ানা ছিল তা বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: নওগাঁয় রাশেদ প্রধান

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের

নওগাঁয় গভীর রাতে জানালা ভেঙে বৃদ্ধার ঘরে চুরি

নওগাঁ থেকে রাজশাহীতে সরানোর সময় ১২০ বস্তা সার জব্দ

শিয়াল দেখে বাবার কাছে ছুটছিল শিশু, পাওয়ার টিলারের নিচে পড়ে মৃত্যু

নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

নিয়ামতপুরে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

তালাকপ্রাপ্ত নারীকে বিয়েতে পরিবারের অসম্মতি, কিশোরের আত্মহত্যা