হোম > সারা দেশ > নওগাঁ

চালের দাম ৫-৬ টাকা কমেছে, আরও কমবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, ‘ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ায় এরই মধ্যে বাজারে চালের দাম পাঁচ-ছয় টাকা কমে গেছে। চালের দাম আরও কমবে।’

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি বাজারে খাদ্যবান্ধব কর্মসূচি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের ৫০ লাখ হতদরিদ্র জনগোষ্ঠীকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে। এ ছাড়া সপ্তাহে পাঁচ দিন এই কার্যক্রম চলবে। সারা দেশে ২ হাজার ৩৭০ ডিলারের মাধ্যমে ওএমএসের চাল বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে কৃষকেরা যেন আমন ধানের ন্যায্যমূল্য পান, সে বিষয়ে কাজ করা হচ্ছে। ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি।’

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘আগে একজন ওএমএস ডিলার এক টন চালের বরাদ্দ পেতেন। এবার প্রত্যেক ডিলার ২ টন চাল বরাদ্দ পাচ্ছেন। ওএমএস কেন্দ্রে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সমাজে পিছিয়ে পড়া ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাবেন। টিসিবি কার্ডধারীরা কার্ড দেখিয়ে এবং সাধারণ মানুষ জাতীয় পরিচয়পত্র দেখিয়ে মাসে দুবার পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। এক ব্যক্তি যাতে বারবার চাল কিনতে না পারেন, সেটিও নিশ্চিত করা হচ্ছে।’

খাদ্যবান্ধব কর্মসূচি পরিদর্শন শেষে সাধন চন্দ্র মজুমদার পোরশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যোগ দেন। 

নওগাঁয় হারিয়ে যাওয়া ৫১৭ মোবাইল উদ্ধার

শ্লীলতাহানির অভিযোগে সালিস, ব্যাংক চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

রোগীর সেবা ফেলে হাসপাতালে নার্সকে পিটিয়ে জখমের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আগামীকাল দেশে ফিরছে নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ, শোকের মাঝেও ঋণের চাপ

বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানির সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর

নওগাঁয় ১৪ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

নওগাঁয় ২৪৫ কেজি ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, যুবক আটক

নওগাঁয় ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

দুই বোনকে একসঙ্গে বিয়ে: নওগাঁয় টিকটকারের মুখে চুন-কালি মেখে গ্রামছাড়া করার অভিযোগ

আন্তর্জাতিক হ্যান্ডবলে সাফল্য, বদলগাছীর ৩ খেলোয়াড় সংবর্ধিত