হোম > সারা দেশ > নওগাঁ

নিয়ামতপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ছাতড়া-শিবপুর রোডের নেহেন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তরুণের নাম টুটুল বর্মন (১৯)। তিনি মহাদেবপুর উপজেলার হাতুড়ি ইউনিয়নের গাহলি গ্রামের সুকুমার বর্মনের ছেলে। আহত দুর্জয় পত্নীতলা উপজেলার সৈয়দপুর গ্রামের ধনঞ্জয় বর্মনের ছেলে। তিনি মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

টুটুল বর্মনের বাবা জানান, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে করে বদলগাছী উপজেলার আদায়পুর গ্রামে এক আত্মীয়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়েছিলেন টুটুল। ফেরার পথে তাঁরা দুজনে নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাংগা তালগাছের সারি দেখে ফেরার পথে নেহেন্দা এলাকার মোড়ে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই টুটুল বর্মনের মৃত্যু হয়। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: নওগাঁয় রাশেদ প্রধান

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের

নওগাঁয় গভীর রাতে জানালা ভেঙে বৃদ্ধার ঘরে চুরি

নওগাঁ থেকে রাজশাহীতে সরানোর সময় ১২০ বস্তা সার জব্দ

শিয়াল দেখে বাবার কাছে ছুটছিল শিশু, পাওয়ার টিলারের নিচে পড়ে মৃত্যু

নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

নিয়ামতপুরে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

তালাকপ্রাপ্ত নারীকে বিয়েতে পরিবারের অসম্মতি, কিশোরের আত্মহত্যা