হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় দশম শ্রেণির এক ছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে আজ মঙ্গলবার মান্দা থানায় মামলা করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলার কালীনগর গ্রামের নুর নবী (১৯) ও আব্দুল জলিল (৪৫) এবং চকদেবীরাম গ্রামের আকাশ হোসেন (২০)।

মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বিদ্যালয় ও প্রাইভেটে যাতায়াতের পথে আকাশ হোসেনের সহায়তায় প্রধান অভিযুক্ত তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে অপহরণসহ ভয়ভীতি দেখানো হয়। বিষয়টি অভিযুক্ত নুর নবীর পরিবারকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ভিকটিমের বাবা বলেন, ‘গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আমার মেয়ে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে “মিলন সংঘ” ক্লাবের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনায় তিনজনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেছি।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘স্কুলছাত্রী অপহরণ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ভিকটিমকে উদ্ধারসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: নওগাঁয় রাশেদ প্রধান

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের

নওগাঁয় গভীর রাতে জানালা ভেঙে বৃদ্ধার ঘরে চুরি

নওগাঁ থেকে রাজশাহীতে সরানোর সময় ১২০ বস্তা সার জব্দ

শিয়াল দেখে বাবার কাছে ছুটছিল শিশু, পাওয়ার টিলারের নিচে পড়ে মৃত্যু

নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

নিয়ামতপুরে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

তালাকপ্রাপ্ত নারীকে বিয়েতে পরিবারের অসম্মতি, কিশোরের আত্মহত্যা