হোম > সারা দেশ > নেত্রকোণা

নিখোঁজের ২৬ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিখোঁজের ২৬ দিন পর কওমী মাদ্রাসার এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে বারহাট্টা থানা-পুলিশ। আজ সোমবার নিখোঁজ মেয়েটিকে ময়মনসিংহের ভালুকার সিডস্টোর থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর ভুক্তভোগীকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক। 

উদ্ধার হওয়া আঁখি আক্তার (১৫) উপজেলার জীবনপুর দারুল উলুম কওমী মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী। সে সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মৃত ফজল হকের মেয়ে। 

বারহাট্টা থানা সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট বারহাট্টা থানা এলাকার জীবনপুর দারুল উলুম কওমী মাদ্রাসাছাত্রী আঁখি আক্তার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে ভুক্তভোগীর সন্ধান না পাওয়ায় তার মা নুরেজা আক্তার গত শুক্রবার বারহাট্টা থানায় নিখোঁজের জিডি করেন। ওই জিডির পর উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিখোঁজ তরুণীকে ময়মনসিংহের ভালুকার সিডস্টোর থেকে উদ্ধার করেন। 

এ বিষয়ে বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক আজকের পত্রিকাকে জানান, ‘এই ঘটনায় তরুণীর মা নুরেজা আক্তার আশঙ্কা করছিলেন যে মেয়েটি হয়তো কোনো প্রেমিকের সঙ্গে চলে গেছে। এ জন্য আমরা একজন সন্দেহজনক ছেলের মোবাইল নম্বর ট্রেস করেছি। কিন্তু হঠাৎ একটা নম্বর থেকে মেয়েটির মায়ের কাছে ফোন করে জানানো হয় যে তার মেয়ে ভালুকায় আছে। কিন্তু পরবর্তীতে ওই নম্বরে যোগাযোগ করা হলে সঠিক কোনো ঠিকানা জানায়নি। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আজ (সোমবার) ওই তরুণীকে ভালুকার সিডস্টোর থেকে উদ্ধার করা হয়।’ 

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির