হোম > সারা দেশ > ময়মনসিংহ

হামের উপসর্গ: মমেক হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

মমেক হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২০ শিশু ভর্তি হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুটির নাম আব্দুল্লাহ (৩)। সে নগরীর জামতলা মোড় এলাকার মো. রনি ও আরিফা আক্তার দম্পতির ছেলে। হামের উপসর্গ নিয়ে ২ এপ্রিল শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সে মারা যায়। হামের উপসর্গ ছাড়াও শিশুটি আরও কিছু শারীরিক জটিলতায় ভুগছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ডা. মাইনউদ্দিন বলেন, বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৭২ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ৩৪৪ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬২ শিশু। মারা গেছে ১০ শিশু।

মমেক হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা বলেন, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে। সচেতনতার সহিত হাম সংক্রমণ রোধে সকলকে কাজ করতে হবে।

ব্রিটিশ আমলের গৌরীপুর রেলওয়ে জংশনের আজ ভগ্নদশা

ভালুকায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৭৬

মোহনগঞ্জে অসাধু উদ্দেশ্যে রেলের প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ

ত্রিশালে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

পাম্প থেকে ৫৮ হাজার লিটার জ্বালানি তেল গায়েব, বিএনপি নেতা বহিষ্কার

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২২ শিশু ভর্তি

ময়মনসিংহে বিএনপি নেতার ফিলিং স্টেশনের ৫৮ হাজার লিটার তেল উধাও, ম্যানেজার গ্রেপ্তার

বাকৃবির ছাত্রী হলের বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ ও ভাঙচুর

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২