হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তারাকান্দায় র‍্যালি

ময়মনসিংহ প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দায় শনিবার বর্ণাঢ্য র‍্যালি। ছবি: আজকের পত্রিকা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দায় বর্ণাঢ্য র‍্যালি হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা শহরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আয়োজনে র‍্যালি ও সমাবেশ হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে এ র‍্যালিটি শহর প্রদক্ষিণ করে।

এ আগে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক সুজা উদ্দিন সুজা প্রমুখ।

নান্দাইলের খারুয়া বাজারে সংঘর্ষের পরদিনও ১৪৪ ধারা বহাল, গ্রেপ্তার ১

হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গফরগাঁওয়ে সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য সাকিবুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নান্দাইলে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ফাঁকা গুলি ছুড়ল পুলিশ, ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে বজ্রপাতে কলেজশিক্ষকের মৃত্যু

সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন

ভালুকায় রাস্তার পাশে বাঁশঝাড় থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

হামের উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৪৬

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপি কর্মীর মৃত্যু