হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদরে বিদ্যুতায়িত হয়ে বাবু (২৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ শনিবার সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বাবু শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা দক্ষিণপাড়া এলাকার ছাবেদ আলীর ছেলে। তাঁর সংসারে তিন বছরের এক মেয়েসন্তান রয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়ুব আলী খান। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। পরিষদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।’ 

ইউপি চেয়ারম্যান জানান, আজ সকালে কৈডোলা গ্রামে এক ব্যক্তির বাড়িতে টাইলসের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান বাবু। উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তিনি মারা যান।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির