হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

গৌরীপুর উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শরিফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার রামগোপালপুর পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, মাছ বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে কোমল পানীয় বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফের মৃত্যু হয়।

গৌরীপুর থানার ওসি খান আবদুল হালিম সিদ্দিকী বলেন, মরদেহ ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে সেখানকার ওসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির