হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুর্গাপুরে কালচারাল একাডেমিতে নবান্ন উৎসব

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

গতকাল বিকেলে দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে লোকজ নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবি: আজকের পত্রিকা

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’—এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। রোববার (১৬ নভেম্বর) বিকেলে একাডেমির হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সাজানো হয় বর্ণাঢ্য লোকজ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির নৃত্যশিক্ষক মালা মার্থা আরেং। এতে স্থানীয় শিল্পীরা গ্রামবাংলার লোকজ নৃত্য, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল মুকুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির আহ্বায়ক সজিম শাইন, কবি লোকান্ত শাওন, শফিউল আলম স্বপন, দুনিয়া মামুন, জন ক্রসওয়েল খকসি প্রমুখ।

গতকাল বিকেলে দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে লোকজ নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবি: আজকের পত্রিকা

একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল বলেন, ‘বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন উৎসবের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির ঐতিহ্য। অগ্রহায়ণ মাসের শুরুতেই চলে উৎসবের নানা আয়োজন। নতুন ধান কাটা এবং সে ধানের প্রথম অন্ন ভোজনকে কেন্দ্র করে এ উৎসব পালন করা হয়।’ এ ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

শ্লীলতাহানির ঘটনায় প্রতিশোধপরায়ণ হয়ে রুবেলকে গলা কেটে হত্যা করা হয়: পিবিআই

ময়মনসিংহে ছুরিকাঘাতে বিজিবি সদস্যের বাবা নিহত

ময়মনসিংহে পানিতে ডুবে দুই বোনসহ ৪ শিশুর মৃত্যু

কলাপাড়ায় পুনঃখনন করা স্বনির্ভর খালের দুই পাড়ে ১,৬০০ গাছ রোপণ কর্মসূচি উদ্বোধন

বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

হালুয়াঘাটে তুলার গুদামে আগুন, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতির দাবি

মাকে ধর্ষণের অভিযোগ, যুবককে গলা কেটে হত্যা করলেন চার ছেলে

প্রতিবন্ধী শফিকুলের পরিবারের পাশে ত্রিশালের ইউএনও

প্রথম মাসের সম্মানীর টাকা দিয়ে অসহায় বৃদ্ধার ঘর করে দিলেন এমপি

মা-বাবাকে নির্যাতন, মাদকাসক্ত ছেলের তিন মাসের কারাদণ্ড