হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে আব্দুল করিম (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

আব্দুল করিম জামালপুর সদর উপজেলার শাহবাজ ইউনিয়নের কইডলা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, ৫ মাস আগে উপজেলার গজারিয়া গ্রামের মৃত শহিদ শেখের মেয়ে আশামনিকে বিয়ে করেন আব্দুল করিম। এর আগেও তিনি একটি বিয়ে করেছিলেন। বিয়ের ৩ বছর পর সেই স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। 

স্বজন ও পুলিশ জানায়, গত ২৮ আগস্ট সকালে তার নিজ বাড়ি থেকে ছোট বোনের বাড়ি মাদারগঞ্জের উদ্দেশ্যে বের হন। দুপুরের দিকে বোনের বাড়ি এসে বিকেলে বের হয়ে যান। এরপর থেকে থেকে তিনি নিখোঁজ ছিলেন। আব্দুল করিম একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি কর্মরত ছিলেন। 

মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জিন্নত আলী জিন্নাহ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন