হোম > সারা দেশ > নেত্রকোণা

প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, দুই মাসের মাথায় লাশ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে আনিকা জাহান স্বর্ণা (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্বর্ণা উপজেলার শেহড়াতলী গ্রামের বাবুল মিঞার মেয়ে। সে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে বড়কাশিয়া গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে নাজিমুদ্দিনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয় স্বর্ণার। তবে বিয়ের কিছুদিন পর থেকেই পরিবারে কলহ চলছিল। এরই একপর্যায়ে আজ সকালে স্বামীর বাড়িতে বসতঘরের আড়ায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় স্বর্ণাকে পাওয়া যায়। 

পরে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়। 

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে এটি ‘আত্মহত্যা’ বলে মনে হচ্ছে। পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির