হোম > সারা দেশ > ময়মনসিংহ

নজরুল বিশ্ববিদ্যালয়ের তিন হলে নতুন প্রভোস্ট

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা আবাসিক ছাত্রহল এবং দোলনচাঁপা ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক ছাত্রীহলে পৃথক তিন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। 

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী দুই বছরের জন্য নতুন নিয়োগ পাওয়া প্রভোস্টরা দায়িত্ব পালন করবেন। 

নিয়োগ পাওয়া প্রভোস্টরা হলেন, অগ্নিবীণা হলে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মুশফিকুর রহমান (হীরক মুশফিক), দোলনচাঁপা হলে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোছা. লায়লী আক্তার ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ইন্দ্রাণী মণ্ডল। 

যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব পালনের জন্য নতুন প্রভোস্টরা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সম্মানী ও বিভিন্ন সুবিধাদি পাবেন।

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি