হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

ময়মনসিংহ প্রতিনিধি

হেলে পড়েছে ভবন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ শহরের গুলকীবাড়িতে ২০ তলা ভবনের পাইলিং কাজের সময় হেলে পড়েছে পাশের ৫ তলা ভবন। আতঙ্কে বাসা ছেড়েছেন মালিক ও ভাড়াটেরা। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাত সাড়ে ৯টার দিকে গিয়ে দেখা যায়, গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড ২০ তলা কাজীবাড়ি ভবনের নির্মাণকাজ করছে। পাইলিং করার সময় পাঁচতলা ভবন হেলে পড়ে। ভবনের সামনের এবং পাশের অংশে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে ভাড়াটে ও মালিক বাসা ছেড়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ভবন হেলে পড়া ঠেকাতে ডেভেলপার কোম্পানিকে সরিয়ে নেওয়া মাটি ভরাটের নির্দেশ দেন।

পাঁচতলা ভবনের ভাড়াটে শিলা রানী বলেন, ভবনটি হঠাৎ হেলে পড়ায় আতঙ্কে প্রশাসনের নির্দেশে আমরা বাসা ছেড়ে দিয়েছি। এখন বাড়ি চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আসব।

বাসার মালিকের ভাই রফিকুল ইসলাম লিটন বলেন, বেশ কয়েক মাস ডেভেলপার কোম্পানি অপরিকল্পিতভাবে কাজ করছে। যার কারণে আমাদের পাঁচতলা ভবনটি হেলে পড়ে। ভবনের সামনে এবং পাশে ফাটল ধরে ফাঁকা হয়েছে। যেকোনো সময় পুরো ভবন হেলে পড়তে পারে।

কোতোয়ালি মডেল থানার এএসআই লাল মিয়া বলেন, একটি ২০ তলা ভবনের পাইলিং কাজ করার কারণে পাশের ৫ তলা একটি ভবন হেলে পড়েছে। পরে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের প্রকৌশলী আবু সাঈদ বলেন, ‘পাইলিং করার কারণে ভবন হেলে পড়েনি। এটি অন্য কোনো কারণে হেলে পড়েছে। দায় আমাদের ওপর চাপানো হচ্ছে। তারপরও প্রশাসনের নির্দেশে ভবনটি হেলে পড়া ঠেকাতে মাটি দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি।’

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির

ময়মনসিংহের ১১ জয়ী প্রার্থীর হাতে ফলাফল হস্তান্তর

ময়মনসিংহ-৭ আসনে বিজয়ী বিএনপির মাহাবুবুর

ভোটকেন্দ্রের কক্ষ দখল করে ব্যালটে সিল, সিসিটিভি ফুটেজ ভাইরাল

খালিয়াজুরীতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক

শেরপুরে ভোটকক্ষ থেকে ব্যালট বই ছিনতাই, এক ব্যক্তির ৩ বছরের কারাদণ্ড

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে নিজেরাই এজেন্ট, সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ বরখাস্ত ৩