হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে অনুষ্ঠান চলাকালীন এ হামলা-ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিল্পী মিজান বাউলা বলেন, ৪৫ বছর ধরে হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মিলাদ মাহফিল, ‘দোয়া ও সামা কাওয়ালি’ অনুষ্ঠান হয়ে আসছে। কোনো দিন এমন হয়নি। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমি যখন ইসলামিক গান পরিবেশন করছি, তখন বড় মসজিদ মাদ্রাসার একদল হুজুর এসে হামলা চালায়। হামলায় আমাদের দুই-তিনজন আহত হয়েছে। এ সময় প্লাস্টিকের চেয়ার, সাউন্ড সিস্টেম ও মঞ্চ ভাঙচুর করা হয়। এ ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, বড় মসজিদ জামিয়া ফয়জুর রহমান (রহ.) মাদ্রাসার ছাত্ররা কাওয়ালির মঞ্চে ভাঙচুর চালিয়েছে। এ সময় বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হলেও কেউ আহত হয়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

মুছে ফেলা হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের জুলাই গ্রাফিতি

অফিসকে বাসা বানিয়ে থাকছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৮ কর্মকর্তা-কর্মচারী

ত্রিশালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসক লাঞ্ছিত

হালুয়াঘাট ও নালিতাবাড়ী: ভারতে অনুপ্রবেশ, ২০ আসামি কারাগারে

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

মধুপুরে শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণ ঘিরে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

ময়মনসিংহের গারো পাহাড় সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ময়মনসিংহে ৫৪৯ বোতল ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩

ময়মনসিংহে গাদাগাদি করে চিকিৎসা, হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু