হোম > সারা দেশ > ময়মনসিংহ

তীব্র দাবদাহের পর ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি

ময়মনসিংহ প্রতিনিধি

তীব্র দাবদাহের পর ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি। ছবি: আজকের পত্রিকা

টানা কয়েক দিনের তীব্র দাবদাহের পর ময়মনসিংহে বৃষ্টির দেখা মিলেছে। এতে উত্তাপ কমে জনমনে ফিরেছে স্বস্তি। আজ রোববার বেলা ৩টার পর নগরীর বিভিন্ন এলাকা ও ত্রিশাল উপজেলায় শিলাবৃষ্টি হয়।

নগরের চরপাড়া এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, বেলা ৩টার দিকে আচমকা আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে ঝোড়ো বাতাস শুরু হয়। এরপরই শুরু হয় বৃষ্টি। এ সময় নগরীর মানুষ বৃষ্টির ছোঁয়া পেতে ঘর থেকে বাইরে বের হয়ে আসেন। বিশেষ করে কিশোর–কিশোরীরা বৃষ্টিতে ভিজে মাঠে খেলায় মেতে ওঠে।

গাঙ্গিনারপাড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম স্বপন বলেন, কয়েক দিনের তীব্র দাবদাহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। হঠাৎ বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে। তীব্র গরমে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি। বৃষ্টি হওয়ায় মানুষ বেশ শান্তি পেয়েছে।

তীব্র দাবদাহের পর ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি। ছবি: আজকের পত্রিকা

আনিসুল হক নামের এক কিশোর জানায়, ‘তীব্র গরমের কারণে বাইরে তো বের হওয়া যাচ্ছিলই না, ঘরেও থাকা কষ্টদায়ক হয়ে উঠেছিল। বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বের হয়ে এসে বৃষ্টিতে ভিজেছি। বন্ধুদের নিয়ে খেলায় মেতে উঠেছি। বেশ ভালো আনন্দ হয়েছে।’

নগরীর রিকশাচালক আব্দুল মজিদ বলেন, ‘টানা কয়েক দিনের গরমে রিকশা চালানো একেবারে কঠিন হয়ে পড়েছিল। এখন স্বস্তির বৃষ্টিতে ভিজেই রিকশা চালাচ্ছি। খুব ভালো লাগছে। যাত্রীরাও আনন্দ পাচ্ছে।’

ত্রিশালের বাসিন্দা আব্দুল হাকিম বলেন, ‘উপজেলার বেশ কয়েকটি এলাকায় দুপুরের পর থেকে শিলাবৃষ্টি শুরু হয়। এতে ধানের কিছুটা ক্ষতি হলেও বেশ আরাম পাচ্ছি। আবহাওয়া অনুকূলে না থাকলে চলাফেরা করাটা খুবই সমস্যা হয়।’

ময়মনসিংহের ভালুকা: সংকটে সেই কুমিরের খামার

ত্রিশালে ধর্ষণচেষ্টার অভিযোগে আবার এক ইমামকে গণপিটুনি, গলায় জুতার মালা

বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র আনার আশ্বাস: দুই ছাত্রীর টাকা হাতিয়ে নিলেন পিয়ন

ময়মনসিংহে ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার কারাদণ্ড

এইচএসসি পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা

ফুলবাড়িয়ায় মাদক, জুয়া ও দুর্নীতিবিরোধী যুব সমাবেশ-র‌্যালি অনুষ্ঠিত

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

গফরগাঁওয়ে নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুর সেচে শিশুর মরদেহ উদ্ধার

ত্রিশালে শিশু ধর্ষণে দুই ইমাম গ্রেপ্তার: উভয়ের প্রাতিষ্ঠানিক ধর্মীয় শিক্ষা ও অতীত ইতিহাস নিয়ে প্রশ্ন

ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ, ৩৯ জন হাসপাতালে