হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সম্পাদককে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহ প্রতিনিধি

অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হ‌ুমায়ূন কবিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

গতকাল সোমবার সন্ধ্যার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে অনৈতিক কার্যকলাপে সঙ্গে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হ‌ুমায়ূন কবিরকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের জন্য মেহেদি হাসান সানি ও মহিউদ্দীন অপুকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে জানতে হ‌ুমায়ূন কবিরের মোবাইল ফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির