হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে পুকুর থেকে ৬০টি গুলি উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

ধোবাউড়ায় পুকুর থেকে ৬০টি গুলি উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুর থেকে ৬০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকে গোবিন্দপুর গ্রামের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছিল। মাটি উত্তোলনের একপর্যায়ে পুকুরে ৬০টি গুলি পড়ে থাকতে দেখেন বালুশ্রমিকেরা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গুলিগুলো উদ্ধার করে নিয়ে আসে।

আল মামুন সরকার বলেন, গুলিগুলো পুরোনো। কত দিন আগে এগুলো পুকুরে ফেলে রাখা হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে, এগুলো ব্যবহারের উপযুক্ত কি না। তবে স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও তারা এই এলাকায় গুলি পেয়েছেন। সেগুলো মুক্তিযুদ্ধের সময়ের গুলি ছিল।

ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির-সম্পাদকসহ তিনজনের জামিন নামঞ্জুর

হালুয়াঘাটে ১৩ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪২ শিক্ষার্থীকে শোকজ

ফোন করে ডেকে নেওয়ার পর নিখোঁজ শিক্ষার্থীর ৫ মাসেও মেলেনি সন্ধান

আদালতে নেওয়ার পথে হাতকড়াসহ পালানো আসামি ফের গ্রেপ্তার

পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের বিচার করবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘সবজি কিনলেও ভালো হতো’, সেই ২০ টাকার টিকিটেই ৩০ লাখের স্বপ্ন

পানির চাপে সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ, দুর্ভোগে দুই উপজেলার হাজারো মানুষ

সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু, তদন্ত কমিটি

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের লাশ ৩ দিন পর উদ্ধার