হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে হিন্দু পরিবারের জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ, আদালতে মামলা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 

আদালতের নির্দেশে জমিতে পাকা ঘর তোলা বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে অচিন্ত্যপুর ইউনিয়নের সিংরাউন্দ গ্রামে এক হিন্দু পরিবারের মালিকানাধীন জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আদালতে মামলা করলে জমিতে আদালত ১৪৪ ধারা জারি করেন। পরে গৌরীপুর থানার পুলিশ গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেয়।

ভুক্তভোগী পরিবারটি জানায়, সিংরাউন্দ মৌজায় এসএ খতিয়ানের ১৪০ নম্বর দাগ ও আরএস খতিয়ানের ২৭১ নম্বর দাগের ৯ শতক জমির মালিক সুরেশ চন্দ্র নমদাস। জমির হালনাগাদ খাজনাসহ সবকিছু আপডেট রয়েছে তাদের। জমিটি একই গ্রামের মৃত আব্দুল বারেকের বাড়ির পাশে। সম্প্রতি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে আব্দুল বারেকের ছেলে মো. রোবেল মিয়া সেখানে পাকা ঘর নির্মাণ শুরু করেন। বাধা দিলেও কাজ হয়নি। নিরুপায় হয়ে সুরেশের ছেলে গোপাল চন্দ্র বিশ্বাস বাদী হয়ে আদালতে মামলা করেন।

তবে রোবেল মিয়া দাবি করেন, সিএসমূলে তাদের পরিবার এ জমির মালিক। ভুলে এসএ এবং আরএস খতিয়ানে সুরেশ চন্দ্রের নাম লিপিবদ্ধ হয়েছে। এ ব্যাপারে সম্প্রতি তিনি আদালতে মামলা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাযহারুল আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, বিরোধপূর্ণ জমিতে আদালত ১৪৪ ধারা জারি করলে রোবেল মিয়াকে বাড়ি নির্মাণে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় পুলিশ। সে অনুযায়ী বর্তমানে কাজ বন্ধ রয়েছে।

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি