হোম > সারা দেশ > ময়মনসিংহ

সড়কে বিকল ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি

দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার পূর্বধলায় সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় নারীসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ কোতোয়ালি থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) ও নেত্রকোনা সদর উপজেলার আসাদআটি গ্রামের শহীদ মিয়া (৪২)। আহত শহীদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৪০) এবং আরেক অজ্ঞাতনামা নারী যাত্রীকে স্থানীয় বাসিন্দারা গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্র জানায়, বালুভর্তি একটি ট্রাক সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। রাতের আঁধারে ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকটি দেখতে না পেয়ে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নান্নু খান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

হালুয়াঘাটে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ২০ গ্রাম প্লাবিত

ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ৩ ও ১০ মাস বয়সী দুই শিশুর মৃত্যু

নজরুল বিশ্ববিদ্যালয়ে জারুলের স্নিগ্ধতা

পরিবারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে, বুলেটে গেল প্রাণ

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ওয়ার্ডে ভর্তি ৯৬ শিশু

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয়

ময়মনসিংহে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু: অতিরিক্ত ব্যয়, ভোগান্তি ও আতঙ্কে স্বজনেরা