হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

ময়মনসিংহ প্রতিনিধি

নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন ধোবাউড়া উপজেলার উত্তর গামারীতলা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মো. আদম আলী (৫৪) এবং চন্দ্রকোনা গ্রামের মৃত আছম আলীর ছেলে মো. দুলাল মিয়া।

নিহত নজরুল ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যার পর ধোবাউড়ার এরশাদ বাজারে সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান শেষে বিএনপির মনোনীত প্রার্থী দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে খুন হন নজরুল। নিহত নজরুল সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন।

সালমান ওমর রুবেল বলেন, ‘আমাদের অফিস উদ্বোধন করে বের হওয়ার সময় অতর্কিত হামলা করে প্রিন্স ভাইয়ের লোকজন। হামলায় ফরহাদ, আজহারুল, শাহজাহান মেম্বার ও আদম আলী নজরুলকে আটকে ছুরিকাঘাত করে। পরে তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার কর্মী নজরুল ইসলামকে হত্যার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

বিএনপির মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এর সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় এনে আমিও বিচার দাবি করছি।’

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নজরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয়

ময়মনসিংহে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু: অতিরিক্ত ব্যয়, ভোগান্তি ও আতঙ্কে স্বজনেরা

রিমান্ড শেষে কারাগারে মাদ্রাসাশিক্ষক, ডিএনএ পরীক্ষার নির্দেশ

সৌদি আরবে গাড়িচাপায় গফরগাঁওয়ের যুবক নিহত

বাবার সঙ্গে জুয়ার টাকার দ্বন্দ্বের বলি ৯ বছরের সন্তান, লাশ মিলল সেপটিক ট্যাংকে

ঈদ বাজারে ছড়াতে কারবারিদের থেকে জাল নোট সংগ্রহ করছিলেন দুই তরুণী

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪০

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু