হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেকে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু 

প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। 

মৃতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ সদরের হিমেল (৩০), সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার রমিসা (৬৫) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার লেহাজ উদ্দীন (৭০)। 

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়। 

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জন ভর্তিসহ আজ সকাল পর্যন্ত ৯৯ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিইউতে ৯ জন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া গতকাল সুস্থ হয়ে ২১ জন হাসপাতাল ছেড়েছেন এবং ৫৪ জন ওয়ান স্টপ ফ্লু কর্নারে সেবা নেন। 

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৪টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ১০ দশমিক ৪৬ শতাংশ। আজ সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৬৩৬। সুস্থ হয়েছেন ২০ হাজার ৩০৯ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৮৩ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৩৪ জন। 

বর্জ্যের সঙ্গে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে চিকিৎসাসামগ্রী

ভালুকায় রিসোর্টে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

‘বিয়ের জন্য’ ঋণ না পেয়ে ব্যাংকই লুটের পরিকল্পনা

বর্জ্য সংরক্ষণাগারে মিলছে ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসাসামগ্রী, সমালোচনা

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল

ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

গফরগাঁওয়ে ছাত্রদলের সাবেক আহ্বায়কের বাড়িতে গেটের সামনে বিস্ফোরণ

ভাঙনের ঝুঁকি রেখেই শেষের পথে অলহরী-আমলীতলা সড়কের কাজ

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’