হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হাজতি অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের এক হাজতির হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। রাজাবালী (৪৪) নামের এ হাজতি হত্যা মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম।

মৃত রাজাবালী জেলার ফুলবাড়িয়া উপজেলার নেকবর আলীর ছেলে।

গতকাল সোমবার রাত ৯টার দিকে রাজাবালীকে অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক সফিক উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাত সোয়া ৯টার দিকে কারা পুলিশ রাজাবালীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, হাসপাতালে আনার আগেই রাজাবালী মারা গিয়েছিলেন বলেও জানান তিনি।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, রাজাবালী হার্টের রোগী ছিলেন। গত সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। তবে, সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজাবালীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, রাজাবালী ফুলবাড়িয়া থানার হত্যা মামলার আসামি। ২০২০ সাল থেকে রাজাবালী কারাগারে ছিলেন। গত সোমবার অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নকশাবহির্ভূত ভবনে টানানো হলো অপসারণের নোটিশ, সময় ৭ দিন

হাম আক্রান্তদের চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেলে নতুন আইসোলেশন ওয়ার্ড

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: ফেলে যাওয়া মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর গ্রেপ্তার অভিযুক্ত

হালুয়াঘাটে ছয় গ্রামে ফসলের খেত প্লাবিত, ঘরে ঢুকে পড়েছে পানি

পেট্রলপাম্পে অবৈধভাবে মজুত করা ২৪ হাজার লিটার তেল জব্দ

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, মামলা ছাড়াই জামায়াত নেতাকে আদালতে পাঠালেন ওসি

বালুর ঘাট নিয়ে সংঘর্ষ: সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি, ২৪ ঘণ্টা পেরোলেও হয়নি মামলা

বিএনপি জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ৩

বালুর ঘাট দখল নিয়ে ছাত্রদল-এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া, মোটরসাইকেলের বহরে অগ্নিসংযোগ