হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলপুরে বিদ্যুতায়িত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুতায়িত হয়ে সাখাওয়াত হোসেন (৪৭) নামে এক স্কুলশিক্ষক মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত স্কুলশিক্ষক বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের সিদ্দিক রহমানের ছেলে। তিনি রামসোনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

মৃতের পরিবারের সদস্যরা জানান, গতকাল সোমবার সকালে বাড়ির পাশে মৎস্য খামারের সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তারে জড়িয়ে পড়েন সাখাওয়াত হোসেন। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পরে আজ সকালে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির