ময়মনসিংহের ভালুকায় গোপন বৈঠকের সময় পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের খারুয়ালী গ্রামের একটি ফিশারির ঘর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাব্বির (২৬), তামিম (১৯), সিয়াম (১৯), শাহাদাত শেখ (২০), ফাহিম শেখ (১৯), ইকবাল মিয়া (২০), মামুন মিয়া (১৯) ও রনি মিয়া (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, খারুয়ালী গ্রামে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম রাফির ফিশারির একটি ঘরে বৈঠক করছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি ঘরে বৈঠক করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।