হোম > সারা দেশ > ময়মনসিংহ

ছাত্রলীগের নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কিশোরীকে হাসপাতালে পাঠাল পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে ফুটবলার কিশোরী ধর্ষণ নাকি ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন জানতে তাকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই কিশোরীর ফরেনসিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ছাত্রলীগ অভিযুক্ত নেতা ওয়াহিদুল আলম ফকির ফয়সালকে গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত ওয়াহিদুল আলম ফকির ফয়সাল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পৌর শহরের পাছপাড়া গ্রামের লাল মিয়া ফকিরের ছেলে।

এর আগে শুক্রবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌর শহরের নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাডেমিক ভবনের পেছনে ওই ফুটবলার কিশোরী ধর্ষণের শিকার হন।

এ ঘটনায় শনিবার (২৩ ফেব্রুয়ারি) ওই নারী ফুটবলার নিজে বাদী হয়ে ফয়সাল ও তাঁর দুই সহযোগীকে অভিযুক্ত করে থানায় ধর্ষণের অভিযোগ করেন। তবে ওই কিশোরী ফুটবলারের অভিযোগ, গত সোমবার (২৫ এপ্রিল) পুলিশ ধর্ষণের মামলা রুজু না করে ধর্ষণচেষ্টার মামলা রুজু করেছেন।

এই নিয়ে গতকাল বুধবার (২৭ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ওই দিন দুপুর ২টার দিকে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, ওই কিশোরী ধর্ষণ নাকি ধর্ষণচেষ্টার শিকার হয়েছে, বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ফকির ফয়সালকে আদালতে পাঠানো হয়েছে।

নান্দাইলের খারুয়া বাজারে সংঘর্ষের পরদিনও ১৪৪ ধারা বহাল, গ্রেপ্তার ১

হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গফরগাঁওয়ে সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য সাকিবুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নান্দাইলে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ফাঁকা গুলি ছুড়ল পুলিশ, ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে বজ্রপাতে কলেজশিক্ষকের মৃত্যু

সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন

ভালুকায় রাস্তার পাশে বাঁশঝাড় থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

হামের উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৪৬

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপি কর্মীর মৃত্যু