হোম > সারা দেশ > নেত্রকোণা

বিএনপি নেতার বাসায় হামলা, দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

গ্রেপ্তার প্রণয় দত্ত ও মঞ্জরুল হক । ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপি নেতার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে পৃথক অভিযানে পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকার প্রণয় দত্ত (৫৮) ও একই এলাকার মঞ্জরুল হক (৪৫)।

তাদের মধ্যে প্রণয় দত্ত পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মঞ্জুরুল হক সাবেক যুবলীগ নেতা।

মামলার অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের টেংগাপাড়া এলাকার বাসায় হামলা চালায় আওয়ামী লীগের নেতা কর্মীরা।

এ সময় রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের ব্যাপক ক্ষতিসাধন করে ও লুটপাট চালায় হামলাকারীরা। সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় এর আগেও বেশ কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, আজ রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির