হোম > সারা দেশ > ময়মনসিংহ

জলাবদ্ধতায় নষ্ট হয়ে যাচ্ছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘গ্রীণ নার্সারী’

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ভারী বর্ষণের পর জলাবদ্ধতায় নষ্ট হয়ে যাচ্ছে গত বছর জাতীয় পুরস্কার প্রাপ্ত দেশ সেরা ‘গ্রীণ নার্সারী’। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে ২২০ শতক জমিতে গড়ে ওঠা এ নার্সারিতে বর্তমানে ১ লাখের বেশি চারাগাছ রয়েছে। ইতিমধ্যে ৫৩ হাজার চারা গাছ মারা যাচ্ছে জমে থাকা পানির কারণে। এতে প্রায় ২৪ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন নার্সারির মালিক মো. গাজী মামুদ। 

জানা যায়, ১৯৯৬ সালে এ নার্সারিটি গড়ে তোলেন গাজী মামুদের বাবা গাজী ছমির উদ্দিন। তাঁর মৃত্যুর পর থেকে মামুদ দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে উপজেলা ও জেলায় বারবার প্রথমস্থান অর্জন করেছে গ্রীণ নার্সারী। 

নার্সারির মালিক গাজী মামুদ বলেন, সম্প্রতি টানা ভারী বর্ষণে নার্সারিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বাগানের ভিয়েতনামী মাল্টা ৮ হাজার, বারী-১ মাল্টা ২০ হাজার, আমড়া হাইব্রিড ৫ হাজার, সফেদা, শরলা, নাশপতি, তেজপাতা, লটকন, লেবু, এলাচিসহ শোভাবর্ধনকারী ২০ হাজার চারাগাছ মারা যাচ্ছে। 

গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বলেন, ‘দাড়িয়াপুর গ্রামের গ্রীণ নার্সারিটি জাতীয় পুরস্কারপ্রাপ্ত। সম্প্রতি বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে এটিসহ উপজেলার আরও ৪-৫টি নার্সারির চারাগাছ মারা যাচ্ছে। আমরা ক্ষতি পরিমাপের একটি তালিকা করছি।’

সেই হরিদাস এবার প্রতারণার মামলায় ময়মনসিংহ কারাগারে

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩, আহত ২

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহের ভালুকায় এক দিনে তিন কারখানায় ৪ শ্রমিকের মৃত্যু

ভালুকায় পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিএনপির নামে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে হুমকি-ধমকি, ভিডিও বার্তায় পাল্টা হুমকি ইউএনওর

মাদক কারবারের অভিযোগে মা-ছেলে আটক, মসজিদের মাইকে ঘোষণার পর বসতবাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ময়মনসিংহে তিন ঘণ্টার ব্যবধানে আবারও ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহ মেডিকেলে ১৪ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা

দলিল লেখক মিন্টু হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন