হোম > সারা দেশ > ময়মনসিংহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ছুরিকাঘাতের অভিযোগ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 

ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোবারক হোসেন অভিকে ছুরিকাঘাতের অভিযোগে স্থানীয় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোস্তাক আহমেদ নোমান উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

আজ সোমবার এক বিবৃতিতে গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্প জানায়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোবারক হোসেন অভিকে ছুরিকাঘাত করেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ নোমান। ঘটনার পরপরই পালিয়ে যান নোমান।

বিবৃতিতে আরও বলা হয়, নোমানকে ধরতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের মেজর বায়েজিদ ও ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে গতকাল রোববার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে গৌরীপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাযহারুল আনোয়ার।

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি