হোম > সারা দেশ > ময়মনসিংহ

খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রুবেল মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রুবেল মিয়া ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 

কামারিয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফাতরুল আমিন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সকাল থেকেই আমাদের এখানে ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজে রুবেল মিয়া বাড়ির পাশে খালে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা টের পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

অফিস কক্ষে নারী শিক্ষকের সঙ্গে মারামারিতে জড়ালেন প্রধান শিক্ষক

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত, গুরুতর আহত বাবা হাসপাতালে