হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৭৬

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে।

মারা যাওয়া শিশুদের মধ্যে একজন তিন মাস বয়সী। সে নেত্রকোনা সদরের বাসিন্দা। গতকাল বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাম উপসর্গ নিয়ে ১৭ মার্চ ভর্তি হয়েছিল।

অপর শিশু আট মাস বয়সী জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা। সেও বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ১৮ মার্চ হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৭৬ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ৩২৪ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩৯ শিশু। এর মাঝে মৃত্যু হয়েছে ৯ শিশুর।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে।

মোহনগঞ্জে অসাধু উদ্দেশ্যে রেলের প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ

ত্রিশালে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

পাম্প থেকে ৫৮ হাজার লিটার জ্বালানি তেল গায়েব, বিএনপি নেতা বহিষ্কার

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২২ শিশু ভর্তি

ময়মনসিংহে বিএনপি নেতার ফিলিং স্টেশনের ৫৮ হাজার লিটার তেল উধাও, ম্যানেজার গ্রেপ্তার

বাকৃবির ছাত্রী হলের বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ ও ভাঙচুর

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

মমেক হাসপাতালে হামে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ শিশু

জীর্ণ টিনশেড থেকে দৃষ্টিনন্দন বিদ্যালয়

শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী