হোম > সারা দেশ > ময়মনসিংহ

কারাবন্দী বাকৃবি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাময়িক বরখাস্ত

বাকৃবি প্রতিনিধি

ময়মনসিংহে ধর্ষণচেষ্টার অভিযোগে কারাবন্দী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মো. জালাল উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে অভিযুক্তের বিরুদ্ধে মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেন ভুক্তভোগী নিজে। অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাময়িকভাবে বরখাস্তকালীন সময়ে ইমাম জালাল উদ্দিন মূল বেতনের এক-তৃতীয়াংশ জীবিকা নির্বাহ ভাতা পাবেন। পাশাপাশি তিনি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতাসহ আইন অনুমোদিত অন্যান্য ভাতা পাবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘ইমামকে তাঁর চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হলে তখন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে আইনানুযায়ী তিনি তাঁর চাকরি ফিরে পাবেন।’

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি