হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে ট্রেন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩) ট্রেন থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় জামালপুর রেলওয়ে স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন পৌঁছালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘আমরা ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, নিহত ব্যক্তি ময়মনসিংহ থেকে ট্রেনে উঠেছিলেন। পরে ট্রেনের ভেতরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন তিনি। একপর্যায়ে ট্রেনের ভেতরে মাথা ঘুরে পড়ে যান। তখন যাত্রীরা বাঁচানোর চেষ্টা করেন। নান্দিনা রেলওয়ে স্টেশন পার হওয়ার পর ওই ব্যক্তি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, তিনি মানসিক রোগী ছিলেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

বন্ধুদের আড্ডায় আর ফেরা হলো না নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদের

গফরগাঁওয়ে নদী থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

মাদক সেবনের দায়ে কারাদণ্ড, ময়মনসিংহে ছাত্রদল নেতা বহিষ্কার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড

গোপনে নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ, বহিরাগত ৬ কিশোর আটক

মৃত্যুর দেড় মাস পর সৌদিপ্রবাসীর মরদেহ দেশে, স্বজনদের আহাজারি

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড, কিশোরের ১০ বছরের কারাদণ্ড

ঘরের মেঝেতে জমা বৃষ্টির পানিতে পড়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

৮ ঘণ্টার বৃষ্টিতে ময়মনসিংহ নগরীতে জলাবদ্ধতা, দুর্ভোগ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাংবাদিক কামাল