হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে দোকানের সিলিং কেটে ১৮০ মোবাইল চুরি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের উত্তর বাজারে দেশ মোবাইল নামে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে দোকানের সিলিং কেটে দোকানে প্রবেশ করে ১৮০টি বাটন মোবাইল নিয়ে যায় চোর। 

দোকানের মালিক জহিরুল ইসলাম রমজান বলেন, ‘মঙ্গলবার রাত প্রায় ১২টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে এসে দেখি মোবাইলের খালি প্যাকেটগুলো মেঝেতে পড়ে আছে ও ওপরে সিলিং কাটা। ১৮০টি মোবাইল নিয়ে গেছে চোর।’ 

পাশের প্রিন্স মোবাইলের স্বত্বাধিকারী সাইদুর রহমান লিটু বলেন, গত কয়েক বছরে একই এলাকায় ৭-৮টি দোকানে চুরির ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ আজ পর্যন্ত কোনো মালামাল উদ্ধার করতে পারেনি বা চোর ধরতে পারেনি, যে কারণে চুরির ঘটনা বাড়ছে। রাতে ঘুমাতে গেলেও এখন আমাদের আতঙ্কে থাকতে হয়, কখন দোকানে চুরি হয়ে যায়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে চোর শনাক্ত করার চেষ্টা চলছে।

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪