হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে জাল টাকা, দেশীয় অস্ত্রসহ বউ-শাশুড়ি আটক

নেত্রকোনা প্রতিনিধি

মোহনগঞ্জে আটক বউ-শাশুড়ি। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে জাল টাকা, দেশীয় অস্ত্রসহ দুই নারীকে আটক করেছে যৌথবাহিনী। সম্পর্কে তাঁরা শাশুড়ি ও পুত্রবধূ। গতকাল শনিবার রাত দেড়টার দিকে পৌর শহরের কাজিয়াটি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন, পৌরশহরের কাজিয়াটি গ্রামের শিউলী আক্তার (৪০) ও তাঁর পুত্রবধূ মদিনা আকন্দ (১৮)।

এ সময় ওই দুজনের কাছ থেকে ২ হাজার জাল টাকা, চারটি চায়নিজ কুড়াল, তিনটি চাপাতি, চারটি রামদা, তিনটি ছুরি, পাঁচটি চাকু, ১৬টি মোবাইল ফোন, চারটি সিম ও ৩০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজিয়াটি গ্রামের মাদক ব্যবসায়ী ফয়সালকে আটক করতে গতকাল রাতে অভিযান চালায় যৌথবাহিনী। বিষয়টি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ফয়সালের মা শিউলী আক্তার ও তাঁর স্ত্রী মদিনা আকন্দকে আটক করা হয়। জব্দ দেশীয় অস্ত্র ও টাকা থানায় হস্তান্তর করা হয়েছে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির