হোম > সারা দেশ > ময়মনসিংহ

ধোবাউড়ায় দুই শিশুসহ ৯ জনকে সীমান্তে পুশ ইন করল বিএসএফ

ময়মনসিংহ ও হালুয়াঘাট প্রতিনিধি

পুশইন করা বাংলাদেশিরা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া কড়ইগড়া সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার রাতের এ ঘটনা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ৩১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল কামরুজ্জামান।

বিজিবি জানায়, পুশইন করা ব্যক্তিদের মধ্যে আটজনের বাড়ি বাগেরহাটে এবং একজনের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। তাঁরা সবাই গত আট বছর ধরে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন এলাকায় কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। সম্প্রতি চেন্নাই পুলিশের অভিযানের মুখে পড়লে তাঁরা এক দালালের মাধ্যমে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন।

বিজিবি আরও জানায়, বৃহস্পতিবার সকালে ভারতের মেঘালয়ের শিবগঞ্জ পুলিশ তাঁদের আটক করে। পরে রাতে ১১৩৯ নম্বর মেইন পিলার ৮ /এস ৯-এর কড়ইগড়া সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

পুশইনের খবর পেয়ে বিজিবির টহলদল ওই ৯ জনকে আটক করে। বর্তমানে তাঁদের স্থানীয় একটি মাদ্রাসায় বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের সিইও লে. কর্নেল কামরুজ্জামান।

ভালুকায় টিনের চালা থেকে পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

১৭ ঘণ্টা পর চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত দুই বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহে বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষকের মৃত্যু

ময়মনসিংহে ৯ দিনে শিশু ধর্ষণ-হত্যা মামলার চার্জশিট

খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, গ্রেপ্তার ইমাম

ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও ইমাম আটক, শিশু ধর্ষণের অভিযোগ

ত্রিশালে শিশু ধর্ষণ: অভিযুক্ত ইমামের সর্বোচ্চ শাস্তির দাবিতে সহপাঠীদের মানববন্ধন

উপজেলা প্রশাসনিক ভবন: দুই বছরের নির্মাণকাজ চার বছরেও শেষ হয়নি

ত্রিশালে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মসজিদের ইমাম আটক