হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘ভোটে ঈদের আনন্দ পাচ্ছি’

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের একটি ভোটকেন্দ্র। ছবি: আজকের পত্রিকা

দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এই ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে ১ হাজার ৩৬৫ ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন ও গণভোট।

সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হলেও ময়মনসিংহের ভালুকা উপজেলার ভালুকা সরকারি কলেজ কেন্দ্রে সকাল ৭টা থেকে ভোট দিতে লাইনে দাঁড়ান ভোটাররা। কথা হয় তাঁদের কয়েকজনের সঙ্গে। এক ভোটার বলেন, ‘ভোটে ঈদের আনন্দ পাচ্ছি।’

নারীদের লাইনে দাঁড়ানো ষাটোর্ধ্ব হাজেরা বেগম বলেন, ‘১৭ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। এবার সুযোগ এসেছে, তাই সকাল সকাল কেন্দ্রে এসেছি ভোট প্রদান করতে। একসাথে দুটি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি।’

আরেক নারী ভোটার তহুরা খাতুন বলেন, ‘ভোটের পরিবেশ খুবই ভালো লাগছে। এমন থাকলে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবে।’

সাইফুল ইসলাম নামের এক ভোটার বলেন, ‘ঝামেলা এড়াতে সকাল সকাল ভোট প্রদান করতে এসেছি। ভোটের পরিবেশ দেখে এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে। তবে এখানে বিএনপির স্বতন্ত্র প্রার্থী থাকায় বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে। আমরা চাই, শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হোক।’

আরেক ভোটার তরিকুল ইসলাম বলেন, ‘২০২২ সালে ভোটার হলেও এবার ভোট দিতে এসেছি। মনে হচ্ছে, ঈদের আনন্দ পাচ্ছি। ভোটের পরিবেশ ভালো থাকায় পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। মনে হচ্ছিল, একসঙ্গে দুটি ভোট দিতে গিয়ে সমস্যায় পড়ব, কিন্তু সহজেই দিতে পেরেছি।’

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশরাফুল আলম বলেন, এই কেন্দ্রে ৩ হাজারের বেশি ভোট রয়েছে। সকালে তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি কিছুটা কম। আশা করা যাচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

এ দিকে ভোট নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ করা গেছে।

জেলায় ১ হাজার ৩৬৫টি কেন্দ্রের মধ্যে ৫৮৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৪৭ লাখ ৬৪ হাজার ৯৯ জন। এর মধ্যে পুরুষ ২৪ লাখ ৬ হাজার ৮৯২ জন, মহিলা ২৩ লাখ ৫৭ হাজার ১৬৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪১ জন।

ময়মনসিংহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত, বিক্ষুব্ধ জনতার আগুন

দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাকে না ধরলে ওসির বিরুদ্ধে ব্যবস্থা: ময়মনসিংহের ডিআইজি

ময়মনসিংহে বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে প্রচণ্ড ভিড়, যানবাহনের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি

ময়মনসিংহে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, লুটপাট

সভায় অংশ নিচ্ছেন দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি নেতা বিপ্লব, গ্রেপ্তার করছে না পুলিশ

ময়মনসিংহ বিভাগ: ‘বিদ্রোহী’ ও জামায়াতের কৌশলে চ্যালেঞ্জের মুখে বিএনপি

ময়মনসিংহে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদলের দুই কর্মী গ্রেপ্তার

গোপনে বিয়ে মানেনি ছেলের পরিবার, রেললাইনে মিলল তরুণীর ছিন্নভিন্ন লাশ

গৌরীপুরে ধানের শীষ ও ঘোড়ায় সরগরম, অন্যরা নীরবে