হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাকৃবিতে সাংবাদিককে মারধর করলেন ছাত্রলীগ নেতারা  

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্রলীগের সভাপতিসহ দুই নেতার বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে একটি হোটেলে হামলার ঘটনাটি ঘটে। এর আগেও সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তাকর্মী মারধরসহ একাধিক অভিযোগ রয়েছে ছাত্রলীগ সভাপতি শাহীনুর রেজা সুমনের বিরুদ্ধে। 

হামলার শিকার সাংবাদিকের নাম আশিকুর রহমান। তিনি বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি। 

এর আগে, গত বছরের ২৮ মার্চ ছাত্রলীগের কর্মীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের ঘটনার ভিডিও করায় একজন সাংবাদিককে মারধর করে শাহীনুরসহ আরও অনেকে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। এ ছাড়া গত বছর মধ্যরাতে একজন নিরাপত্তা কর্মীকে মারধরের সঙ্গেও শাহীনুরের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে ও বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, আজ দুপুর ৩টার দিকে আশিকুর দুপুরের খাবার খেতে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ের সজীব হোটেলে যান। এ সময় শাহীনুর, পশুপালন অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ মেহেরাবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

একপর্যায়ে আশিকুরের অর্ডার দেওয়া খাবার শাহীনুরকে দিয়ে দেয় হোটেল বয়। তখন আশিকুর রহমান খাবারের বিষয়ে দোকানির সঙ্গে কথা বলতে গেলে শাহীনুর রেজা ও সৌরভ তাঁকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আশিকুর রহমান। 

শাহীনুর রেজা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের অনুসারী। 

এ বিষয়ে শাহীনুর রেজা সাংবাদিকদের বলেন, ‘খাবার নিয়ে আশিকুরের সঙ্গের কথা-কাটাকাটি ও কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে। তবে সেখানে মারামারির কোনো ঘটনা ঘটেনি।’ 

আরেক অভিযুক্ত সৌরভ মেহেরাব বলেন, ‘খাবার নিয়ে শাহীন ভাইয়ের সঙ্গে আশিকুরের কথা–কাটাকাটি হয়। এ সময় শাহীন ভাইয়ের সঙ্গে বেয়াদবি শুরু করলে আমি তাঁর গায়ে হাত তুলি।’ 

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে ও খুদে বার্তায় যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। 

ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেব।’

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি