হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাবেক এমপি কাজিমুদ্দিন ধনু ৫ দিনের রিমান্ডে

ময়মনসিংহ প্রতিনিধি

কাজিমুদ্দিন ধনু । ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিমুদ্দিন আহম্মেদ ধনুকে (৬০) পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শরিফুল হক এই আদেশ দেন।

একই সঙ্গে তাঁর জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে ধনুকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

গত ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহের প্রথম শহীদ রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যা মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব আলী জানান, সাগর হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের দায়ের করা একটি মামলায় সম্প্রতি সাবেক এমপি কাজিমুদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করা হয়।

ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত উদ্দিন আহাম্মদের দায়ের করা মামলায় আজ কাজিমুদ্দিন আহম্মেদ ধনুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালতে রিমান্ড আদেশের পক্ষে শুনানি করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ারুল আজিজ টুটুল, জেলা আইনজীবী সমিতির সদস্যসচিব সাদ উদ্দিন প্রিন্সসহ প্রায় দুই ডজন আইনজীবী।

আসামিপক্ষের শুনানিতে অংশ নেন এমদাদুল হক, টি এইচ খান তাপস, আবদুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী।

উল্লেখ্য, এর আগে গত ১৫ মে ঢাকার আফতাবনগর এলাকা থেকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কাজিমুদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করা হয়েছিল।

গফরগাঁওয়ে ছাত্রদলের সাবেক আহ্বায়কের বাড়িতে গেটের সামনে বিস্ফোরণ

ভাঙনের ঝুঁকি রেখেই শেষের পথে অলহরী-আমলীতলা সড়কের কাজ

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯