হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুর উপজেলা চেয়ারম্যানের বাসভবনে আগুন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খানের বাসভবন আগুনে পুড়ে গেছে। আজ শুক্রবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। 

ঘটনার খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসার সকল আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। 

গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শাহজাদা আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর শহরের ইসলামাবাদ মহল্লায় চেয়ারম্যানের বাসায় আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই আগুন বাসায় ছড়িয়ে পড়ে। বাসার সকল আসবাবপত্র ও টিনের চালা আগুনে পুড়ে গেছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সময় বাসায় কেউ ছিল না। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বাসার দরজা-জানালা কাঠের ও টিনের চালা। যে কারণে আগুন মুহূর্তেই সারা বাসায় ছড়িয়ে পড়ে। আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪